ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-দর্শনা ও জীবননগরে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-দর্শনা ও জীবননগরে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ সড়কের পাশে গড়ে ওঠা পাঁকা ও আধা পাঁকা সকল স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অনেকে আবার নিজ থেকে তাঁদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন। অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত আগামী তিন দিন এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয় সওজের পক্ষ থেকে। ফায়ার সার্ভিস, বিদ্যুত বিভাগ, পুলিশ ও সওজের সমন্বয়ে গঠিত টিম অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।
সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে জানান, প্রশাসনের সহযোগিতায় রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলায় এ কার্যক্রম তিনব্যাপী চলবে।
