চুয়াডাঙ্গায় আরও তিনজন করোনায় আক্রান্ত

আপলোড তারিখঃ 2021-03-23 ইং
চুয়াডাঙ্গায় আরও তিনজন করোনায় আক্রান্ত ছবির ক্যাপশন:
দেশে ৭ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত ২৮০৯ জন সমীকরণ প্রতিবেদন: দেশে সাত মাসের মধ্যে গতকাল একদিনে করোনায় সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮০৯ জনের। আর মৃত্যু হয়েছে ৩০ জনের। গত আড়াই মাসের মধ্যে এক দিনে এটি সর্বোচ্চ মৃত্যু। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে গত বছরের ২০ আগস্ট এক দিনে সর্বোচ্চ ২ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়। এরপর আজকেই এক দিনে সর্বোচ্চ শনাক্ত হলেন। এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি মাসে করোনায় এক দিনে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়। দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন। মারা গেছেন ৮ হাজার ৭২০ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন। গত চব্বিশ ঘণ্টায় ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮১ জন। গতকাল সোমবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় আরও একজন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬২০ জন। জানা যায়, গত রোববার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্ঠিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরমধ্যে গতকাল ৩১টি নমুনার ফলাফল নেগেটিভ ও তিনটি নমুনায় করোনা শনাক্ত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৮ হাজার ৩৭৪টি, প্রাপ্ত ফলাফল ৮ হাজার১৭৩টি, পজিটিভ ১ হাজার ৬৮১টি, নেগেটিভ ৬ হাজার ৪৫টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় মাত্র ৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। আক্রান্তদের মধ্যে ৮ জন হোম আইসোলেশন ও অন্য একজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)