ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতিবেদক, কোটচাঁদপুর:
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে নানা আয়োজনে সাবেক পৌর চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলাম সিরু মিয়ার ইটভাটা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিয়ুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. এম এ মজিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সহঃ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল প্রমুখ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আখতারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির আহ্বায়ক অ্যাড. কামাল আজাদ পান্নু, পৌর আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস ও কোটচাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক এস কে সালাউদ্দীন বুলবুল সিডল। এছাড়া অনুষ্ঠানে পৌর ও বিভিন্ন ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুর রাজ্জাক এবং নির্বাচন অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে লিয়াকত হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে ২১ ভোট পেয়ে হারুন উর রশিদ নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, মোট ২৫টি ভোট সংখ্যার ভেতরে ২৫টি ভোট পোল হয়েছে। এছাড়া পৌর বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এস কে সালাউদ্দিন বুলবুল সিডল এবং ভোটের মাধ্যমে মোট সাধারণ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক পদে ৩৫ ভোট পেয়ে মির্জা টিপু নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, মোট ৪৫টি ভোট সংখ্যার ভেতরে ৩৫টি ভোট পোল হয়েছে।
