দেশকে বঙ্গবন্ধুর স্বপ্পের সোনার বাংলায় গড়ে তুলতে হবে

আপলোড তারিখঃ 2021-03-22 ইং
দেশকে বঙ্গবন্ধুর স্বপ্পের সোনার বাংলায় গড়ে তুলতে হবে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সভায় ইউএনও পুলক কুমার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে সরকারি কলেজের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি কলেজের সভাপতি পুলক কুমার মন্ডল। এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধুর, জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, একটি পতাকা পেতাম না, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিনে আমাদের শপথ নিতে হবে। এবং এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্পের সোনার বাংলায় গড়ে তুলতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম, ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি। প্রভাষক তাপস রশিদের উপস্থাপনায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোনায়েম হোসেন, জামাল হোসেন, প্রভাষক শরিয়তুল্লাহ, শিক্ষক সমিতির সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক শরিফুল ইসলাম, জামাল হোসেন, একাদশ শ্রেণির ছাত্রী নাসরিন তাসমিন মৌ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)