ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে যোগদান করেছেন ডা. এ.এস.এম ফাতেহ আকরাম দোলন। গতকাল রোববার সকালে তিনি হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাজিদ হাসানের নিকট হতে দায়িত্ব বুঝে নেন। এর পূর্বে তিনি হাসপাতালে পৌঁছালে হাসপাতালের চিকিৎসকবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। একইদিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার পদে যোগদান করেছেন ডা. এম এম হাসনাত পারভেজ। হাসপাতালের মেডিকেল অফিসার পদে যোগদান করায় তাঁকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাকিল আরসালানসহ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, স্টোর কিপার হাদিউজ্জামান হাদিসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
