ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আরও তিনজনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৮ জন। গতকাল রোববার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন একজন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬১৯ জন।
এদিকে, গতকাল জেলায় ৭৫২ জন করোনা টিকা গ্রহণ করেছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬৭জন, আলমডাঙ্গায় ৪৫৪ জন, জীবননগরের ৮৯জন ও দামুড়হুদায় ১৫৭জন। এনিয়ে জেলায় মোট করোনা টিকা গ্রহণ কারীর সংখ্যা দাড়িয়েছে ৪৯ হাজার ২২৪ জনে। গতকাল জেলায় নতুন করে ৭৩৩ জন করোনা টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে। এনিয়ে জেলায় মোট রেজিস্ট্রেশন হয়েছে ৫৭ হাজার ২৩৯ জনের। এর মধ্যে সদর উপজেলার ১২ হাজার ৫৩ জন, আলমডাঙ্গায় ২৫ হাজার ৩৮৮ জন, দামুড়হুদায় ১২ হাজার ৩২০ জন ও জীবননগরে ৭ হাজার ৪৭৮ জন।
জানা যায়, গত শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ১৬ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। এরমধ্যে গতকাল ১৩টি নমুনার ফলাফল নেগেটিভ ও তিনটি নমুনায় করোনা শনাক্ত হয়। গতকাল জেলা থেকে করোনা আক্রান্ত সন্দেহে সদর উপজেলা থেকে ২৫টি ও জীবননগর থেকে ৪টি নমুনাসহ ২৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৮ হাজার ৩৫৭টি, প্রাপ্ত ফলাফল ৮ হাজার১৩৯টি, পজিটিভ ১ হাজার ৬৭৮টি, নেগেটিভ ৬ হাজার ১৪টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় মাত্র ৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। আক্রান্তদের মধ্যে ৬জন হোম আইসোলেশন ও অন্য দুজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
