স্কুলছাত্রের উত্ত্যক্তের শিকার কলেজ ছাত্রী

আপলোড তারিখঃ 2021-03-22 ইং
স্কুলছাত্রের উত্ত্যক্তের শিকার কলেজ ছাত্রী ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা হামলা চালিয়ে বাদশা নামের এক ব্যক্তির বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। এসময় আহত হয়েছেন ভুক্তভোগী পরিবারের তিনজন সদস্য। পরে পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বয়রাতলা গ্রামের বাদশা মিয়া ও তাঁর স্ত্রী রহিমা ও একই পরিবারের সদস্য রিভা। জানা যায়, মোশাররফ হোসেনের কলেজে পড়ুয়া মেয়েকে প্রায় উত্ত্যক্ত করত সদর উপজেলার ভগবাননগর গ্রামের আব্দুর রশিদের ছেলে ও ভোকেশনালের নবম শ্রেণির ছাত্র তৌহিদুল। তৌহিদুুলের অত্যাচারে মেয়েটি পড়তে যাওয়া বন্ধ করে দেয়। এদিকে, রোববার দুপুরে ওই মেয়েটি তার বাড়ির সামনে দাড়িয়ে ছিলো। এসময় তার হাত ধরে টানাটানি করে বখাটে তৌহিদুল। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে চলে যায়। মেয়েটির পরিবারের সদস্যরা বাইরে বেড়িয়ে এসে তৌহিদুলকে কড়া প্রতিবাদ করলে তৌহিদুল সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর ভগবাননগর গ্রামের তিতু, শান্ত, বনি, মিজানুর, আব্দুর রশিদ ও রাশিদুলকে সঙ্গে নিয়ে বখাটে তৌহিদুল মেয়েটির চাচাতো ভাই বাদশা মিয়ার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করে। এসময় আহত হন গৃহকর্তা বাদশা মিয়া তার স্ত্রী রহিমা ও চাচাতো বোন রিভা। হাসপাতালে চিকিৎসাধীন বাদশা মিয়া বলেন, আমি এ ঘটনার কিছুই জানতাম না। দোকান থেকে বাড়িতে প্রবেশ করা মাত্রই একদল বখাটেরা হামলা চালায়। এবিষয়ে ওয়েলফেয়ার এফোর্ট (উই) সংস্থার কর্মকর্তা কুতুব উদ্দীন বলেন, আমার ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে এর সত্যতা পেয়েছি। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে সেখানে ভাঙচুর, লুটপাট আর আহত হওয়ার খবর জানতাম না। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা কবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)