মেহেরপুরে পানির ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2021-03-21 ইং
মেহেরপুরে পানির ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের বেড়পাড়ায় একটি বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে রাকিবুল ইসলাম (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশের একটি দল ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। নিহত রাকিবুল ইসলাম বেড়পাড়ার আরমান আলীর ছেলে। নেশাগ্রস্ত অবস্থায় তিনি পানির ট্যাংকিতে পড়ে মারা যেতে পারে বলে ধারণা করছে পুলিশ। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, বেড়পাড়ার বকুল হোসেনের বাড়ির ছাদে পানির ট্যাংকিতে রাকিবুলের মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। রাকিবুলের বাড়ি বকুলের বাড়ির পাশেই। গত শনিবার রাতের কোনো এক সময় তিনি ট্যাংকির পানিতে ডুবে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)