নারী-পুরুষের মাথার চুল কেটে গলায় জুতার মালা, ৫ জন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-03-21 ইং
নারী-পুরুষের মাথার চুল কেটে গলায় জুতার মালা, ৫ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে অনৈতিক কাজের অভিযোগে তুলে এক নারী ও পুরুষের মাথার চুল, ভ্রু কেটে মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতিত গৃহবধুর স্বামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আবাইপুর গ্রামের স্বামী নাসিম শেখ, আজাদ বিশ্বাস, শিরুল বিশ্বাস, বিশারত আলী ও সিরাজ বিশ্বাস। শৈলকুপা থানার এসআই আমিরুজ্জামান জানান, মামলা দায়ের হওয়ার পর শনিবার ভোরের দিকে অভিযান চালিয়ে ইয়াসমিনের স্বামী নাসিম শেখসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পরকিয়ার অভিযোগে নাসিম তাঁর স্ত্রী ইয়াসমিন ও বন্ধু সাগরের মাথার চুল-ভ্রু কেটে দেয় সমাজপতিদের নির্দেশে। এ ব্যাপারে শনিবার দুপুরে শৈলকুপা থানায় ৬জনকে আসামি করে মামলা করেন মাগুরা জেলার শ্রীপুর গ্রামের শমসের শেখ। তিনি হচ্ছে নির্যাতিত গৃহবধুর পিতা। পুলিশ জানায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পরকিয়া ও অনৈতিক কাজের অভিযোগে তুলে সমাজপতিরা মাছ ব্যবসায়ী নাসিমের স্ত্রী ইয়াসিমন ও নাসিমের বন্ধু সাগরকে গ্রাম্য সালিশে সাঁজা দেয়। তাঁরা ওই দুই নারী পুরুষের মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)