স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ভালো ভালো কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2021-03-21 ইং
স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ভালো ভালো কাজ করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নতুন জেলা কার্যালয়ের উদ্বোধনকালে স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ বাজারে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সাংগঠনিক সফরে চুয়াডাঙ্গা এসেছেন কেন্দ্রীয় এই দুই নেতাসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। আজ রোববার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে উপস্থিত থাকার কথা আছে তাঁদের। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ের উদ্বোধনকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের স্বেচ্ছাসেবক লীগকে গতিশীল করতে হবে। প্রধানমন্ত্রী বারবার ভালো কাজের জন্য আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেন। এর থেকে বড় পাওয়া আর হতে পারে না। সেই নেত্রীর নির্দেশনায় আমাদের প্রত্যেকটি কাজকে আরও গতিশীল করতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, স্বেচ্ছাসেবক লীগ ভালো কাজ করে। সেই বিশ্বাসকে ধরে রাখতে হবে। ভালো কাজ করতে হবে। নির্মল রঞ্জন গুহ আরও বলেন, ‘আমরা জানি, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ভালো ভালো কাজ করেন। চুয়াডাঙ্গা সাবেক সফল মেয়র তিনি। দলীয় সিদ্ধান্তের বাইরে যেয়ে এবারে নির্বাচনে অংশ নেননি। এমন নেতাকে চাই। আমাদের বিশ্বাস, আজ এই নতুন কার্যালয়ের উদ্বোধন করা হলো। জিপুর নেতৃত্বে নিশ্চয় চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগ আরও বেশি গতিশীল হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাকিল আহমেদ জুয়েল প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আবুল হোসেন মিলন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুয়েল রানা, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর থেকে ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, পৌর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, ছাত্রলীগ নেতা নিপ্পন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)