দামুড়হুদায় ট্রাক্টর চাপায় চালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-03-21 ইং
দামুড়হুদায় ট্রাক্টর চাপায় চালকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ট্রাক্টর মেরামত করতে গিয়ে ট্রলিচাপায় চালক হুসাইন আলির (১৮) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাদিপুর গ্রামের মৃত মহাব্বত আলির ছেলে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার মাসুম মটরসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক এই তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মৃত মহাব্বত আলির ছেলে হুছাইন আলি প্রতিদিনের ন্যায় ট্রাক্টর নিয়ে বের হয়। পরে ট্রাক্টরের ট্রলির সমস্যা দেখা দিলে ট্রাক্টরসহ ট্রলি নিয়ে মাসুমের গেরেজে যায়। তিনি ট্রলিতে হাইড্রলিক জগ লাগিয়ে তার নিচে বসে মেরামতের কাজ করছিলেন। এসময় হঠাৎ জগটির স্প্রিং কেটে গিয়ে ট্রলিটি নিচে নেমে এলে চালক হুসাইন চাপা পড়েন। পরে স্থানীয়রা হুসাইন আলিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উৎপল বিশ্বাস তাঁকে মৃত ঘোষণা করেন। গতকালই মাগরিবের আগে মৃত লাশের জানাজা শেষে কাদিপুর গ্রাম্য কবরস্থানে তাঁর দাফন করা হয়। ঘটনার তদন্তকারী দামুড়হুদা মডেল থানার এসআই আমজাদ হোসেন বলেন, ট্রাক্টরের টলি চাপায় একজন নিহত হওয়ার ঘটনা শুনে আমি ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থানে যায়। পরে এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)