দর্শনায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ একজন আটক

আপলোড তারিখঃ 2021-03-20 ইং
দর্শনায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ একজন আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় ৭৯পিস ইয়াবাসহ গাফ্ফার (৭০) নামের বকে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার বেলা সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার রেল গেইট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঝিনাইদহ র‌্যাব। এ সময় দর্শনা রেল গেটস্থ যাত্রী ছাউনীর সামনে চুয়াডাঙ্গা হতে দর্শনা গামী পাকা রাস্তার ওপর থেকে গাফ্ফারকে আটক করে। পরে তাঁর নিকট থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। আটক গফ্ফার দর্শনা থানার শান্তিপাড়ার মৃত আলতাব মিয়ার ছেলে। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ এর ৩৬(১) সায়ণির ১০(ক) ধারার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)