ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মুরাদ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার বেলা একটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। প্রভাষক মুরাদ হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, মুরাদ হোসেন বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্টজনিত কারণে তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার আসরের নামাজের পর সরকারি কলেজ প্রাঙ্গণে তাঁর জানাজা শেষে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনকার্যে অংশ নেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, সহকারী অধ্যাপক মহিতুর রহমান, মোনায়েম হোসেন, প্রভাষক তাপস রশিদ, শরিয়তুল্লাহ, রফিকুল ইসলাম, জামাল হোসেন, সেলিম উদ্দিন, আব্দুল হাই, খলিলুজ্জামান, জামাল উদ্দিনসহ তাঁর ছাত্ররা।
