ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরসহ আলুকদিয়া ইউনিয়নজুড়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হাজি মো. আবুল কালাম আজাদের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন শতাধিকের বেশি বিশাল মোটরসাইকেলের শোভাযাত্রাটি আলুকদিয়া বাজার থেকে বের হয়। চুয়াডাঙ্গা শহরসহ আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে এই শোভাযাত্রাটি। জানা গেছে, বিশিষ্ট এই ব্যবসায়ী নৌকা প্রতীকের কান্ডারি হয়ে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ নিতে চান।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পিণ্টু জোয়ার্দ্দার, সেক্রেটারি জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা মহাসিন জোয়ার্দ্দার, হাবলু মণ্ডল, আব্দুল মোমিন, ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সাফায়েত আলী হিরো, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা শাফেজ উদ্দীন, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম বিশ্বাস, সেক্রেটারি আবুল কালাম, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ইমদাদুল হক ফকির, সেক্রেটারি মুন্না, ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মিসকিন আলী, মহাব্বত আলী ও আমজেদ আলী।
এছাড়া অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী হাজি মো. আবুল কালাম আজাদের নির্বাচনী শোভাযাত্রায় অংশ নেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইমান আলী, ইউপি সদস্য জিয়াউর রহমান, ইউনিয়ন যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মোমিনসহ আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের অন্যান্য নেতা-কর্মীগণ। শোভাযাত্রাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাসির উদ্দীন লাভলু, কামাল হোসেন, সরোয়ার হোসেন, মিজান, টুটুল ও সাজিবুল হক।
