গাংনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-03-20 ইং
গাংনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে দুজন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগতরাতে বামন্দী বাসস্ট্যান্ডপাড়া থেকে তাদেরকে আটক করে বামন্দী ক্যাম্প পুলিশ। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার বামন্দী গ্রামের ফারুক হোসেনের ছেলে কাদের কিবরিয়া (২২) ও একই এলাকার আজমত আলীর ছেলে আবীর আহমেদ মোহন(১৯)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবকের নিকট গাঁজা আছে এমন সংবাদ পেয়ে বামন্দী বাসস্ট্যান্ডপাড়া অভিযান পরিচালনা করে বামন্দী ক্যাম্প পুলিশ। অভিযানে বাসস্ট্যান্ডপাড়ার কাদের কিবরিয়া ও আবীর আহমেদ মোহনকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। গাংনী থানার ডিউটি অফিসার গোলাম মোস্তফা জানান, কাদের কিবরিয়া ও মোহন নামের দুজন গাঁজা সেবন করছে মর্মে সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)