আন্দুলবাড়ীয়া রাডার ব্লাড ব্যাংকের উদ্যোগে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-03-20 ইং
আন্দুলবাড়ীয়া রাডার ব্লাড ব্যাংকের উদ্যোগে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঁকায় রাডার ব্লাড ব্যাংকের উদ্যোগে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পাঁকা ক্রিকেট একাদশ বনাম ঊষা স্পোর্টিং ক্রিকেট ক্লাব মুখোমুখী হয়। টচে জয়লাভ করে ঊষা স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। ঊষা স্পোর্টিং ক্লাবের পক্ষে শামীম একাই সর্বোচ্চ ৮৭ রান সংগ্রহ করেন। জবাবে ১৮৯ রানের লক্ষে ব্যাট করে অল উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেন। ফলাফল উক্ত খেলায় পাঁকা ক্রিকেট একাদশকে হারিয়ে ঊষা স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শামীম। ঊষা স্পোর্টিং ক্রিকেট ক্লাবের অধিনায়ক ছিলেন বর্ণ। পাঁকা ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন ইমন। আম্প্যায়ারের দায়িত্ব পালন করেন ইমরান। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন ঊষা স্পোর্টিং ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও রাডার বিজনেস্’র তৌহিদুল ইসলাম সুমন, পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, শিহাব, রায়হান সরকার, নাঈমুর, সামিউল প্রমুখ। খেলাটি পরিবেশনা করে ইসলামী ব্যাংক লি. ইসলামী টেলিকম, ইজি কোচিং, খান প্রিন্টিং প্রেস, ঊষা খাঁটি প্রোডাক্টস্ ও সার্বিক সহযোগিতা করেন জাগো আন্দুলবাড়ীয়া সংগঠন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)