জীবননগর অফিস:
জীবননগরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ওপর হামলার ঘটনায় আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট ৯ জনকে আটক হলো। গত বৃহস্পতিবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানা পুলিশের একটি টিম জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কাটাপোল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটককৃতরা হলেন- কাটাপোল গ্রামের আলিম মণ্ডলের ছেলে ইভন (২২), মৃত আজিজুল মণ্ডলের ছেলে রেজাউলি ইসলাম (৬০), মকবুল হোসেনের ছেলে রবিউল হোসেন (৪০), পাঁকা গ্রামের সুশীল চন্দ্রের ছেলে সুভাষ (৩০) এবং পুরন্দরপুর গ্রামের মৃত জেহের আলী মণ্ডলের ছেলে লাল্টু (৪০)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গত মঙ্গলবার দুপুরে কাটাপোল গ্রামে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক অহিদুল বিশ্বাস নিহতের ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে রাতে মামলা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের আটক করা হয় এবং বাকি আসামিদেরও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
