অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৩ লাখ টাকা খুইয়েছেন এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা

আপলোড তারিখঃ 2021-03-19 ইং
অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৩ লাখ টাকা খুইয়েছেন এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৩ লাখ টাকা খুইয়েছেন ইসলামী ব্যাংক লিমিটেডের এক এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা। বর্তমানে অজ্ঞান অবস্থায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামী ব্যাংক লিমিটেডের আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজার এজেন্ট ব্যাংকিং-এর কর্মকর্তা রোকনুজ্জামান রিপন টাকা উত্তোলন করতে এসেছিলেন ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখায়। ৩ লাখ টাকা উত্তোলন করে তিনি বাসযোগে হাটবোয়ালিয়া বাজারে ফিরছিলেন। যাত্রীবাহী বাসটি হাটবোয়ালিয়া বাজারে পৌঁছে গেলে সকলেই বাস থেকে নেমে গেলেও এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা ঘুমাচ্ছিলেন। পরে বাসের কন্ডাক্টর অজ্ঞান অবস্থায় তাঁকে নামিয়ে সংশ্লিষ্ট হাটবোয়ালিয়া বাজার এজেন্ট ব্যাংকে সংবাদ দেন। পরে তাঁকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও তাঁর জ্ঞান ফেরেনি। ইসলামী ব্যাংক লিমিটেডের হাটবোয়ালিয়া বাজার এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ কামরুজ্জামান সোহেল জানিয়েছেন, রোকনুজ্জামান রিপন ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখা থেকে ৩ লাখ টাকা উত্তোলন করে ফিরছিলেন। বাসের ভেতর তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)