খুলনাকে হারিয়ে কালীগঞ্জ ক্রিকেট একাডেমির জয়লাভ

আপলোড তারিখঃ 2021-03-19 ইং
খুলনাকে হারিয়ে কালীগঞ্জ ক্রিকেট একাডেমির জয়লাভ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনের ক্রিকেট সিরিজের প্রথম দিনের ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে কালীগঞ্জ ক্রিকেট একাডেমি। গতকাল বৃহস্পতিবার নলডাঙ্গা ভূষন স্কুলমাঠে তাঁরা খুলনা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে গত বুধবার বিকেলে শুভেচ্ছাবিনিময়ের মাধ্যমে দুই দলের মধ্যকার ৩ দিনের ক্রিকেট সিরিজের উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ও স্থানীয় সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। কালীগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ মশিউর রহমান নয়নের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার সকালে ভূষন মাঠে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে কালীগঞ্জ মুদ্রা নিক্ষপনে জয়ী হয়ে ব্যাট করার আমন্ত্রণ জানায় খুলনা ক্রিকেট একাডেমিকে। ৪০ ওভারের খেলায় খুলনা দল ব্যাট করতে নেমে ৩৬ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ১৯৪ রান করে। খুলনার ইব্রাহিম দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কালীগঞ্জ ক্রিকেট একাডেমি ২৯ ওভার বল খেলে ৫ ইউকেট হারিয়ে ১৯৬ রান করে। ফলে ৫ ইউকেটের ব্যবধানে জয় পায় কালীগঞ্জ ক্রিকেট দল। বিজয়ী কালীগঞ্জ দলের পক্ষে সর্বোচ্চ ইমরান ৬২ ও ইমন ৪০ রান করে। ইমরান বেশি রান করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন হুশাইন ও মাহিম হোসেন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ ইমরানের হাতে পুরস্কার নগদ টাকা তুলে দেন অতিথি কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ক্রীড়া ফেডারেশনের যুগ্ম সম্পাদক জামির হোসেন। এ সময়ে কালীগঞ্জ টিমের কোচ ও আম্পায়ার মশিউর রহমান নয়নসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী শুক্র ও শনিবার একই মাঠে সিরিজের ২য় ও ৩য় ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)