কালীগঞ্জে সাংসদ কন্যা ডরিনের পক্ষ থেকে খাবার বিতরণ

আপলোড তারিখঃ 2021-03-18 ইং
কালীগঞ্জে সাংসদ কন্যা ডরিনের পক্ষ থেকে খাবার বিতরণ ছবির ক্যাপশন:
রিয়াজ মোল্যা, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ঐতিহাসিক মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিনের পক্ষ থেকে গতকাল বুধবার দুপুরে মেইন বাস টার্মিনাল চত্বরে অসহায় পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সন্ধ্যায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেন সাংসদ আনার। সাংসদ কন্যা ডরিন মুঠোফোনে বলেন, ‘দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ইতোপূর্বে আমরা করোনা মহামারি মোকাবিলায় মাস্ক, স্যানিটাইজার, লিফলেটসহ কয়েক দফায় ত্রাণসামগ্রী বিতরণ ও শ্রমিক সংকটে থাকা অসহায় কৃষকের ধান কেঁটে দিয়েছি। আমাদের অভিভাবক শেখ হাসিনা যে সময় যে নির্দেশনা দিবেন, সেটা আমাদের জন্য শিরোধার্য। এর অংশ হিসেবে কালীগঞ্জে ছাত্রলীগের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। দেশ ও জাতির যেকোনো দুর্যোগে ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে সর্বদা।’ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, রিয়াজ মোল¬্যা, উপজেলা ছাত্রলীগের সুমন আহমেদ সানি, মিরাজুল ইসলাম, ফিরোজ আহমেদ, সজিব, রুকু, ইমরান, রাসেলসহ নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)