জীবননগরে ইউএনও’র ওপর হামলার ঘটনায় চারজন আটক

আপলোড তারিখঃ 2021-03-18 ইং
জীবননগরে ইউএনও’র ওপর হামলার ঘটনায় চারজন আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানা পুলিশের একটি টিম উপজেলার হাসাদহ ইউনিয়নের কাটাপোল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটককৃতরা হলেন- কাটাপোল গ্রামের তবিবর রহমান মণ্ডল, জয়নাল হোসেন, হাসাদহ গ্রামের শাহানুর রহমান ও নতুন চাকলা গ্রামের নয়ন হোসেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে কাটাপোল গ্রামে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক অহিদুল বিশ্বাস নিহতের ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে রাতে মামলা হয়। তাতে প্রধান আসামি করা হয় কাটাপোল গ্রামের সাখাওয়াত হোসেনকে। তিনি ওই ট্রাক্টর দিয়ে মাটি আনাচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকে সাখাওয়াত পলাতক রয়েছেন। এবং উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেন। এই মামলায় আটক করা হয়েছে ওই চারজনকে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)