জীবননগরে মিলল অপুষ্ট নবজাতকের অর্ধগলিত মৃতদেহ

আপলোড তারিখঃ 2021-03-18 ইং
জীবননগরে মিলল অপুষ্ট নবজাতকের অর্ধগলিত মৃতদেহ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌর এলাকায় কবরস্থানে পাওয়া গেল অপুষ্ট নবজাতকের মৃতদেহ। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর কবরস্থানে এ মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে এলাকার সাধারণ মানুষ কবরস্থানের পাশে একটি পুকুরে গোসল করতে গেলে দুর্গন্ধ পায়। এ দুর্গন্ধের রহস্য উদ্ঘাটনের জন্য খোঁজাখুঁজির একপর্যায়ে পাশ্ববর্তী কবরস্থানের একটি কবরের মধ্যে অর্ধগলিত অপুষ্ঠ নবজাতকের মৃতদেহ দেখতে পায়। ঘটনাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুকজনতা সেখানে ভিড় জমায়। পরে স্থানীয় জনগণ কবরের মধ্যে থাকা অর্ধগলিত নবজাতকের মৃতদেহটি মাটিচাপা দিয়ে দুর্গন্ধ রোধ করে। বিষয়টি জানতে পেরে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন বলেন, ‘আমি এলাকায় ছিলাম না। সে কারণে নারায়ণপুর কবরস্থানের মধ্যে শিশুর অর্ধগলিত মৃতদেহর বিষয়টি সঠিকভাবে বলতে পারছি না।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নারায়ণপুর গ্রামের একটি কবরস্থানে অপুষ্ট এক শিশুর মৃতদেহ এলাকার লোক দেখতে পায় এবং পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই গ্রামের মানুষ দুর্গন্ধ রোধ করতে কবরের মধ্যে থাকা অর্ধগলিত নবজাতকের মৃতদেহটি মাটিচাপা দেয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)