চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় বাদে সব দোকানপাট আজ বন্ধ

আপলোড তারিখঃ 2021-03-17 ইং
চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় বাদে সব দোকানপাট আজ বন্ধ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ১৭ই মার্চ দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিংমল) বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। কেন্দ্রের সিন্ধান্তের সঙ্গে একমত জানিয়ে চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতিও এ সিন্ধান্ত নিয়েছে। জেলা দোকান মালিক সমিতির পক্ষ থেকে ইতোমধ্যে এ বিষয়ে মাইকিং করা হয়েছে। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১৭ মার্চ দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান ইবু বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আমরা ১৭ মার্চ নিত্যপ্রয়োজনীয় বাদে সব দোকান ও শপিংমল বন্ধ রাখব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মার্কেটগুলোতে আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব দোকান মালিকের প্রতি সংগঠনের পক্ষ থেকে অনুরোধও জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)