ঝিনাইদহে ১৮ কেজি গাঁজাসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2021-03-17 ইং
ঝিনাইদহে ১৮ কেজি গাঁজাসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে উজির আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ১৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ হয়। আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের তরিকুল শেখের স্ত্রী তানিয়া খাতুন সাথী (২৫), শৈলকুপা উপজেলার গোয়ালবাড়ী গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সদর থানার উপ-পরিদর্শ (এসআই) মনিরুল ইসলাম মনির জানতে পারে খাগড়াছড়ি থেকে ঝিনাইদহে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমান গাঁজা আনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ট্রাভেল ব্যাগে আনারস সাজিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে আসা গাঁজার চালান নিয়ে যাওয়ার সময় ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)