ছবির ক্যাপশন:
কুড়ুলগাছিতে বিট পুলিশিং সমাবেশে ওসি মাহবুবুর রহমান কাজল
প্রতিবেদক, কুড়ুলগাছি:
কুড়ুলগাছিতে গুজব, মিথ্যা প্রচার, কিশোর গ্যাং, মাদক সেবন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়লগাছিতে এ সমাবেশের আয়োজন করে কুড়ুলগাছি ৪ নম্বর ওয়ার্ড বিট পুলিশ অফিসার সাইফুল ইসলাম। ৪ নম্বর কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ এনামুল করিম ইনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এ ছাড়া গুজব, মিথ্যা প্রচার, কিশোর গ্যাং, মাদক সেবন, মাদক ব্যবসা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি উপস্থিত সকলকে মাদক সেবন, মাদক ব্যবসা ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সকলকে সচেতন করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম হবিবুল্লা বাহার, দর্শনা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসমত আলীর উপস্থাপনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিক্ষক, ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
