করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭১৯

আপলোড তারিখঃ 2021-03-17 ইং
করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭১৯ ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন আক্রান্ত নেই, নমুনা সংগ্রহ ১৩ সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ১ হাজার ৭১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে গতকাল সোমবারও ২৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৭৭৬ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫৯৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তবে গত চার সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় প্রাপ্ত ১৯টি নমুনার ফলাফলই নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৩ জন। গতকাল মঙ্গলবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬১৮ জন। জানা যায়, গত সোমবার জেলা সিভিল সার্জন অফিস করোনা আক্রান্ত সন্দেহে ১৯টি নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাতালে প্রেরণ করে। গতকাল উক্ত ১৯টি নমুনার ফলাফলই নেগেটিভ আসে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ সদর উপজেলা থেকে ১১টি ও আলমডাঙ্গা উপজেলা থেকে ২টি নমুনাসহ ১৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলের পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৮ হাজার ২৮১টি, প্রাপ্ত ফলাফল ৮ হাজার ৭৯টি, পজিটিভ ১ হাজার ৬৭৩টি, নেগেটিভ ৫ হাজার ৯৬৬টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় মাত্র ৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। আক্রান্তদের মধ্যে দুজন হোম আইসোলেশন ও অন্য দুজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)