বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-03-16 ইং
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় এ সভা করে তাঁরা। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু’র জন্ম না হলে আমরা স্বাধীন রাষ্ট্র পেতাম না। তাঁর জন্মশতবার্ষিকী অন্ষ্ঠুানে মধ্যদিয়ে তাঁকে আমরা স্মরণ করতে চাই। যতদিন বাংলাদেশ শব্দটি থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম চির অম্লান হয়ে থাকবে।’ সভায় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দিপন, সহসভাপতি আক্তার হোসেন, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ। এ সময় চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর থেকে ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি/সাধারণ সম্পাদক, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আগামী ১৭ই মার্চ সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে সাহিত্য পরিষদ চত্বরে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্তও নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)