আলমডাঙ্গায় কৃষক লীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালন

আপলোড তারিখঃ 2021-03-16 ইং
আলমডাঙ্গায় কৃষক লীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা আলিফউদ্দিন মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক। সভায় বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের অন্যতম সদস্য কাউছার আলী কছর, সাহাবুল হক, আমিরুল ইসলাম, ফজলুর রহমান, খন্দকার বজলুল করিম ও শ্রী অভিমান্ন্য কুণ্ডু। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী রাজ কুমার ব্যাধ, আবুল কাশেম, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম খোকন, হারদী কৃষক লীগের সম্পাদক বকুল আহম্মদ, মহিবুল ইসলাম, আলী হিম, মজিবুল হক, মাহাতাব, জেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক সামছাদ রানু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)