প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ে তিনটি গরু ও পাঁচটি ছাগল মারা গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলান বড়শিমলা গ্রামের আব্দুস সাত্তারের বাড়ি। খবর পেয়ে স্থানীয় শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন চৌধুরী ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়িতে যান। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, রাতে শিমলা-রোকনপুর ইউনিয়নের বড়শিমলা গ্রামের কৃষক আব্দুস সাত্তারের বাড়ির গোয়ালঘরের মধ্যে থাকা বৈদ্যুতিক তারের শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন সেখানে থাকা কিছু কাঠখড়িতে ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনে গোয়ালঘরে থাকা তিনটি গরু ও পাঁচটি ছাগল মারা যায়। এতে ওই কৃষকের প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
