জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2021-03-16 ইং
জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আক্তার শিমু, মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল। এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জসীম উদ্দীন জালাল, প্রভাষক আসমা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, ৫৮ বিজিবি’র মাধবপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওবাইদুল ইসলাম, জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)