গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিকের জরিমানা

আপলোড তারিখঃ 2021-03-16 ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিকের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে মাটি ফেলে রাস্তায় চলাচলে বিঘ্ন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলার বামন্দী ব্রিকসের স্বত্বাধিকারী মালিক রাশেদুল ইসলাম সোহাগকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বামন্দী ব্রিকসের মাটি বহনকালে গাড়ি থেকে মাটি ফেলে রাস্তা নষ্ট ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির কারণে ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনের ২০১৩- এর ৫/১৫(২) ধারা মোতাবেক বামন্দী ব্রিকসের স্বত্বাধিকারি রাশেদুল ইসলাম সোহাগকে ৩০ হাজার জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী থানা পুলিশের একটি চৌকশ দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)