চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2021-03-16 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশ প্রতিদিন’-এর এক যুগে পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে এসব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘বাংলাদেশ প্রতিদিন’-এর চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক আবুল হাশেম ও নির্বাহী সদস্য রফিক রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি সরদার আল আমিন বলেন, একটানা এক যুগ পাঠকপ্রিয়তা পাওয়া বাংলাদেশের যেকোনো পত্রিকার জন্য এক অনন্য ব্যাপার। সে হিসেবে ‘বাংলাদেশ প্রতিদিন’ অসাম্প্রদায়িক চেতনা লালন করে পাঠকের মণিকোঠায় স্থান করে নিয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ‘বাংলাদেশ প্রতিদিন’ অল্প সময়ের মধ্যেই পাঠকপ্রিয় দৈনিকে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে পত্রিকাটিকে সত্য প্রকাশে আপসহীন ভূমিকায় থাকতে হবে। সমাজের অন্ধকারকে পিছনে ফেলে আলোকিত বাংলাদেশ গড়তে ‘বাংলাদেশ প্রতিদিন’ অতীতের মতো অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। মেহেরপুর: ``আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিনের’ এক যুগ পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় মেহেরপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও লেখক হেলাল ওসমান, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন তৌহিদুল ইসলাম। সাংবাদিক মিনারুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সম্পাদক আতিক স্বপন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক এস আই বাবু, সাংবাদিক মিজানুর রহমান জনি, রাব্বি আহম্মেদ, বাংলাদেশ প্রতিদিনের শিশু পাঠক রাফিদুল হক প্রমুখ। অনুষ্ঠনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হামিদুল ইসলাম, সাঈদ হোসেন, নিশান সাবের, লিটন মাহমুদ, সোহাগ মন্ডল, আব্দুল আল মুনিব, রাসেদ খান, সজিবুল, সান, সাইদ, সোহান, রাব্বি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)