ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মনোহরপুর:
জীবনগরের বাড়ির উঠানে খেলার সময় টিউবওয়েলের গর্তের পানিতে ডুবে লাবিব নামে ১ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে জীবননগর উপজেলার সন্তোসপুর গ্রামে বাড়ির উঠানে গামা-গুড়ি দিয়ে খেরার সময় এই ঘটনা ঘটে। নিহত শিশু লাবিব জীবননগর উপজেলার সন্তোসপুর গ্রামের হালসাপাড়ার ইকরামুল ইসলাম ও রেশমা খাতুনের ছেলে। এদিকে শিশু লাবিবের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গতকাল সকালে রেশমা খাতুন রান্নার কাজে ব্যস্ত থাকায় বড় মেয়ে আজমিরি খাতুনের কাছে লাবিবকে খেলার জন্য দেয়। উঠানে লাবিব হামা-গুড়ি দিয়ে খেলা করছিলো। আজমিরা লাবিবকে রেখে একটি সাইকেল নিয়ে উঠানের বাইরে গেলেই লাবিব সকলের চোখের আড়ালে হামা-গুড়ি দিয়ে টিউবওয়েলের গর্তের ধারে চলে যায়। খেলতে খেলতে শিশু লাবিব গর্তের পানিতে পড়ে ডুবে যায়। রেশমা খাতুন ছেলেকে উঠানেন দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। খোঁজা-খুঁজির এক পর্যায়ে সকাল ১০টার দিকে টিউবওয়েলের ছোট গর্তের মধ্যে লাবিবের মরাদেহ ভেসে ওঠে। শিশু লাবিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁকে এক নজরে দেখার জন্য শত শত নারী পুরুষ ভীড় জমায়। এদিকে শিশু লাবিবের করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জীবননগর থানার অফিসার ইরচার্জ (ওসি) সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
