সারা দেশে ২৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৭৩

আপলোড তারিখঃ 2021-03-16 ইং
সারা দেশে ২৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৭৩ ছবির ক্যাপশন:
২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আরও একজনের করোনা শনাক্ত সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৭৭৩ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩২ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৯.৪৮ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫৭১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ২৬ জনর মধ্যে ২১ জন পুরুষ ও ৫ জন নারী। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দু-এক সংক্রমণ নিম্নমুখী থাকার পর নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তবে গত চার সপ্তাহ ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৩ জন। গতকাল সোমবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় একজন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬১৮ জন। গতকাল করোনা শনাক্ত ব্যক্তি দামুড়হুদা উপজেলার বাসিন্দা, বয়স ৬৪ বছর। জানা যায়, গত রোববার জেলা সিভিল সার্জন অফিস করোনা আক্রান্ত সন্দেহে ১৩ টি নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাতালে প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ১২ টি নমুনার ফলাফল নেগেটিভ আসে এবং একটি নমুনায় করোনা শনাক্ত হয়। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ সদর উপজেলা থেকে ১৭টি ও দামুড়হুদা উপজেলা থেকে ২টি নমুনাসহ ১৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলের পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৮ হাজার ২৬৮টি, প্রাপ্ত ফলাফল ৮ হাজার ৬০টি, পজিটিভ ১ হাজার ৬৭৩টি, নেগেটিভ ৫ হাজার ৯৪৯টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় মাত্র ৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। আক্রান্তদের মধ্যে দুজন হোম আইসোলেশন ও অন্য দুজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫০ জনের। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)