চুয়াডাঙ্গার বড়বলদিয়া সীমান্তে সোনার বারসহ আটক ১

আপলোড তারিখঃ 2021-03-16 ইং
চুয়াডাঙ্গার বড়বলদিয়া সীমান্তে সোনার বারসহ আটক ১ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সীমান্তে ভারতে পাচারকালে সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি। বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নিস্তার আহম্মেদ জানান, চোরাকারবারি কর্তৃক ভারতে সোনা পাচার করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে গতকাল সোমবার দুপর পৌনে ১২টার দিকে ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি’র-এর সার্বিক তত্ত্বাবধানে বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির ফোর্স নিয়ে দর্শনা থানার অন্তর্গত বড়বলদিয়া সীমান্তের অভিযান চালায়। এসময় সীমান্তের মেইন পিলার ৮৪/৩ এর কাছে একজনকে লুঙ্গি ও শার্ট পরা অবস্থায় দৌঁড়ে ভারতের দিকে যেতে দেখে ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। পরে তাঁর দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে একটি কালো ব্যাগ পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি খুলে ১০ ভরি ওজনের স্বর্ণের বার এবং ৩৩০ ভরি রূপা উদ্ধার করে। আটক চোরাচালানি বড়বলদিয়া গ্রামের লুৎফর মালিতার ছেলে জহিরুল মালিতা (৫৫)। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে দর্শনা থানায় সোর্পদ করা হয়েছে। এ নিয়ে গত দু’মাসে চুয়াডাঙ্গা সীমান্তে দিয়ে ৩ কেজি ৫৮২ গ্রাম সোনা জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি। যার মূল্য ২ কোটি ৩০ লাখ ৬৮ হাজার টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)