চুয়াডাঙ্গা-আন্দুলবাড়ীয়া-ভায়া-সরোজগঞ্জে বাস চলাচলর শুরু

আপলোড তারিখঃ 2021-03-16 ইং
চুয়াডাঙ্গা-আন্দুলবাড়ীয়া-ভায়া-সরোজগঞ্জে বাস চলাচলর শুরু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া: চুয়াডাঙ্গা-আন্দুলবাড়ীয়া-ভায়া-সরোজগঞ্জ সড়কে সরাসরি বাস চলাচলের শুভ উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে এলাকা যুড়ে উৎসবের আমেজ বইছে। ভুক্তভোগী এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে রুপ দিতে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে চুয়াডাঙ্গা টু আন্দুলবাড়ীয়া-ভায়া-সরোজগঞ্জ সড়কে সরাসরি বাস চলাচল আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টায় সরাসরি বাস চলাচলের উদ্বোধন করা হয়। উদ্বোধন কালিন সময়ে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন খান তারিক মাহমুদ, মীর শহিদুল ইসলাম খোকন, মির্জা হাকিবুর রহমান লিটন, শেখ ফিরোজ আহমেদ, মোল্লা মোতাহারু ইসলাম চনচল, মোল্লা আলিউলজ্জামান মানিক, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া কাউন্টার পরিচালক শেখ সামাদুল ইসলাম কবি নাঈমুর রহমান খান, উদ্বোধনী পরিবহনের ড্রাইভার পিয়াস ও সহকারী সুপার ভাইজার ওলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গতকাল সকালে চুয়াডাঙ্গা-আন্দুলবাড়ীয়া, ভায়া, সরোজগঞ্জ, খাড়াগোদা, কালপোল, গড়াইটুপি, গহেরপুর, সড়াবাড়ীয়া, বাজদিয়া ও আন্দুলবাড়ীয়া সড়কে সরাসরি বাস চলাচলের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জানা যায়, এই রুটে প্রতিদিন সরাসরি মোট ১২ টি বাস প্রতি ২০ মিনিট পর-পর চলাচল করবে। সকাল সাড়ে ৭ টায় প্রথম বাস-পরিবহন, গাড়ী আন্দুলবাড়ীয়া বাজার দোয়েল চত্বর হতে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর বিকেল সাড়ে ৫ টায় চুয়াডাঙ্গা থেকে শেষ টিপের বাস- পরিবহনটি ছেড়ে আন্দুলবাড়ীয়া বাজারের উদ্দেশ্যে এসে পৌঁছাবে। ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ ও প্রতিদিন যাতায়াত বা চলাচলকারী সকল যাত্রী সেবা নিশ্চিত ও নিরাপদ করতে বদ্ধ পরিকর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। আন্দুলবাড়ীয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর শহিদুল ইসলাম খোকন বলেন, তিনি দীর্ঘদিন যাবত এ রুটে সরাসরি বাস চলাচলের জন্য একাধিকবার জেলা বাস- মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ করি। উল্লেখ্য, চুয়াডাঙ্গা টু আন্দুলবাড়ীয়া ভায়া ডিঙ্গেদহ সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয় ১৯৯০ সালে। চুয়াডাঙ্গা জেলার সাতগাড়ীর হাসেম মল্লিকের মালিকানাধীন যশোর- ব-৪০০ নামে অথবা কানা বাস নামে জনশ্রুতি রয়েছে একটি বাস সার্ভিস সর্বপ্রথম চালু হয়। দীর্ঘদিন চলাচলের পর বাসটির সকল কর্যক্রম ২০০০ সালে এসে বন্ধ হয়ে পড়ে। যার ফলে দীর্ঘদিন যাবত এ রুটে স্থায়ীভাবে সরাসরি বাস চলাচল বন্ধ ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)