ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পর্যটনশিল্পের বিকাশে ফোকাস গ্রুপ ডিসকাশন শীর্ষক সেমিনার
নিজস্ব প্রতিবেদক:
পর্যটনশিল্পের বিকাশে চুয়াডাঙ্গায় ফোকাস গ্রুপ ডিসকাশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা সার্কিট হাউজে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রিপারেশন অব ট্যুরিজম মাস্টার প্লান ফর বাংলাদেশ-বিষয়ক এ সেমিনারে জেলার বিভিন্ন পর্যটন অংশীজনেরা মতবিনিময় করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে দুটি পর্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পর্যটন অংশীজনেদের মতামতের নোট নেন প্রিপারেশন অব ট্যুরিজম মাস্টার প্লান ফর বাংলাদেশ-এর সিনিয়র আরবান প্লানার তানভীর আহমেদ।
সেমিনারের প্রথম পর্বে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচিসহ সাংবাদিক, সুধীজন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, দামুড়হুা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলগমীর হান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, সাংবাদিক শাহ আলম সনি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ প্রমুখ।
দিনব্যাপী এ সেমিনারে বক্তারা প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ ইতিহাস সমৃদ্ধ চুয়াডাঙ্গা জেলার পর্যটনের অপার সম্ভাবনাময় নানা প্রস্তাবনা উপস্থাপন করেন। এই প্রস্তাবনার আলোকে প্রিপারেশন অব ট্যুরিজম মাস্টার প্লান ফর বাংলাদেশ একটি পর্যটন ম্যাপ তৈরি করবে।
