চুয়াডাঙ্গায় পাখিভ্যানের ধাক্কায় শিশু জখম

আপলোড তারিখঃ 2021-03-15 ইং
চুয়াডাঙ্গায় পাখিভ্যানের ধাক্কায় শিশু জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পাখিভ্যানের ধাক্কায় জুবায়ের হোসেন (৯) নামের এক শিশু গুরুতর জখম হয়েছেন। গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলার মহেশপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা জখম জুবায়েরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। জখম জুবায়ের মহেশপুর গ্রামের পশ্চিমপাড়ার নাহিদ জামানের ছেলে ও মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমবয়সীদের সঙ্গে খেলা শেষে রাস্তার ধার দিয়ে নিজ বাড়িতে ফিরছিল জুবায়ের। এসময় একটি পাখিভ্যান জুবায়েরকে নিয়ে রাস্তার পাশের প্রাচিরের সঙ্গে ধাক্কা মারে। এতে জুবায়েররের বামপায়ে গুরুতর জখম হয়। স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু জুবায়েরকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। এ বিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, শিশুটির পায়ে গুরুতর জখমসহ ও হাঁড়েও ক্ষতিগ্রস্থ হয়েছে। শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)