ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মেহেরুন পার্কে প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনসহ প্রায় দুই শতাধিক সদস্যদের নিয়ে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজন উৎসবে যোগ দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। প্রেসক্লাবের এ বনভোজনে আগত অতিথিদের অংশগ্রহণে পিকনিক স্পটে যেন সাংবাদিক পরিবারদের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়। এ সময়ে অতিথিগণ প্রেসক্লাবের সাংবাদিকসহ তাঁদের সহধর্মিনী ও স্বজনদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন। দিনভর সাংবাদিকদের এ বনভোজন অনুষ্ঠানে খেলাধুলা, নাচ, গান, কুইজ প্রতিযোগিতাসহ র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।
বনভোজনে উপস্থিত অতিথিদের নিয়ে দুপুরের মধ্যহ্নভোজের পর শুরু হয় সাংবাদিকদের সহধর্মিনী ও পরিবার পরিজনদের নিয়ে খেলাধুলার প্রতিযোগিতা। বনভোজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম এ রউফ, যুগ্ম আহ্বায়ক তারেক মাহমুদ, সদস্য আশিকুর রহমান সোহাগ, রিয়াজ মোল্ল্যা ও বাদশা ফরহাদ হোসেনের সঞ্চালনায় সর্বশেষ অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। এরপর খেলাধুলা ও লটারির বিজয়ী ভাগ্যবানদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি, নবচিত্রের উপদেষ্টা সম্পাদক মোস্তফা আব্দুল জলিল, সাবেক সাংবাদিক আবুসামা, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সাধারণ সম্পাদক সাবজাল হোসেন। উল্লেখ্য, এবারের বনভোজনে অংশ নেওয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সহধর্মিণীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
