কালীগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-03-15 ইং
কালীগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ মদ নিয়ে আসার পথে কাশিপুর গ্রামের মধ্যে থেকে তাঁকে আটক করা হয়। আটক আশরাফুল আলম (৪০) পৌর এলাকার ঈশ^রবা গ্রামের আবুল হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার উপ-পরিদশক (এসএই) জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোটচাঁদপুর এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী কিছু চোলাই মদ নিয়ে কাশিপুর গ্রামের রোড দিয়ে আসছেন। এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামের মধ্যে অবস্থান করি। একপর্যায়ে সড়ক দিয়ে পুলিশের নিকটবর্তী আসলে আশরাফুল নামের একজনের সাথে থাকা বস্তা তল্লাশি করে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। তিনি কাশিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চোলাই মদ বিকিকিনির করে আসছিলেন। কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)