সীমান্তের রাস্তা-ঘাটের বেহাল দশা!

আপলোড তারিখঃ 2021-03-15 ইং
সীমান্তের রাস্তা-ঘাটের বেহাল দশা! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: রাস্তা নয়, যেন মরণফাঁদ। সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলোর অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাগুলো সাধারণ মানুষের কাছে দুর্বিসহ হয়ে পড়েছে। এই খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। গতকাল রোববার সকালে সরেজমিনেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে এমন দৃশ্য দেখা যায়। সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর থেকে শুরু করে যাদবপুর, কয়া, হরিহরনগর, মেদিনীপুর, গয়েশপুরসহ গোয়ালপাড়ার রাস্তার খানাখন্দগুলো দিন দিন আরও বড় আকার ধারণ করে মরণফাঁদে পরিণত হচ্ছে। দীর্ঘদিন যাবত রাস্তাগুলো জরাজ্বীর্ণ হয়ে পড়ে আছে। সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অনেকেইে বলছেন, টেন্ডার প্রক্রিয়ার মধ্যেই নাকি আটকে আছে এসব কাজ। সীমন্ত এলাকার এই গ্রামীণ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ চলাচল করে। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে তারা। সংস্কারের অভাবে চরম দুর্ভোগ সীমান্ত ইউনিয়নবাসীর। কিন্তু এসব দেখার যেন কেউ নেই। সীমান্ত ইউনিয়ন কর্তৃপক্ষের উন্নয়ন কর্মকাণ্ডের নামে যতো অব্যবস্থাপনা ও অপরিকল্পিত কর্মপন্থা আরও সৃষ্টি করেছে জনভোগান্তি। স্থানীয় ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সীমান্ত ইউনিয়নের প্রতিটি রাস্তা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। উন্নয়নের আশ্বাসের ওপর ভর করেই কেটে গেছে চেয়ারম্যানদের সময়কাল। রাস্তা-ঘাটের বেহাল দশায় বেড়েছে চলাচলে ভোগান্তি। এ বিষয়ে ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন বলেন, ‘সীমান্ত ইউনিয়নের সংস্কার না হওয়া রাস্তা-ঘাটগুলি দ্রুত সংস্কারের জন্য মাননীয় সংসদ সদস্যসহ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করছি, অতিদ্রুত সড়কগুলো সংস্কারের কাজ শুরু হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)