সোনার গহনা এখানে পরীক্ষা করা যাবে

আপলোড তারিখঃ 2021-03-15 ইং
সোনার গহনা এখানে পরীক্ষা করা যাবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা গোল্ড টেস্টিং সেন্টারের শুভ উদ্বোধন করলেন টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গোল্ড টেস্টিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় সদর থানার সামনে হামিদ আলী মার্কেটের ২য় তলায় চুয়াডাঙ্গা গোল্ড টেস্টিং সেন্টারের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গোল্ড টেস্টিং সেন্টারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ, বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, লিপি জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী জাফর আলী মল্লিক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্যসহ আরও অনেকে। গোল্ড টেস্টিং সেন্টারের মাধ্যমে আপনি আপনার মূল্যবান সোনার গহনা পরীক্ষা করে বুঝে নিতে পারবেন সোনা কত ক্যারেট, সোনার মান কতটুকু আছে এবং সোনার খাদের পরিমাণ কতটুকু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)