মুসলিম যুবককে বিয়ে, অতঃপর...

আপলোড তারিখঃ 2021-03-15 ইং
মুসলিম যুবককে বিয়ে, অতঃপর... ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন হিরা মনি। তিনি ধর্মান্তরিত হয়ে ভালোবেসে বিয়ে করেছেন সাব্বির হোসেন নামের এক যুবককে। তাঁরা উভয় প্রাপ্তবয়স্ক। পড়ছেন অনার্সে। কিন্তু সমাজ তাঁদের ভালোবাসা ও বিয়ের মাঝে বিভেদের দেওয়াল উঠিয়ে দিয়েছে। এখন তাঁরা পথে পথে ঘুরছেন। ভালোবাসার মর্যাদা পেতে উভয় পরিবারের সহমর্মিতা ও সহযোগিতা কামনা করেছেন। গতকাল রোববার বিকেলে ঝিনাইদহের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হিরা মনি এই আকুতি জানান। হিরা মনি ফরিদপুরের মধুখালী উপজেলার বক্সির চাঁদপুর গ্রামের সুশান্ত কুমার ভৌমিকের একমাত্র মেয়ে। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ‘আমি প্রাপ্তবয়স্ক ও সাবালক। ভালো-মন্দ বোঝার ক্ষমতা আমার আছে। আমি জেনে-বুঝে ও সজ্ঞানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামী শরিয়া মোতাবেক মুসলিম হয়েছি।’ ধর্মান্তরিত হয়ে হিরা মনি বিয়ে করেছেন একই উপজেলার জাহাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাব্বির হোসেনকে। তাঁর সঙ্গে কলেজে পড়ার সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হিরা মনি দাবি করেন, ‘আমার ধর্মান্তরিত ও বিয়ের ক্ষেত্রে স্বামী সাব্বির হোসেন বা তাঁর পিতা-মাতা কোনো চাপ প্রয়োগ করেননি। আমাকে কেউ অপহরণও করেনি। আমি স্বেচ্ছায় পিতার ঘর ছেড়ে স্বামীর ঘরে উঠেছি। অথচ বিয়ের পর থেকেই আমার পিতা সুশান্ত কুমার ভৌমিক পুলিশ দিয়ে আমার শ্বশুর-শাশুড়িকে নানাভাবে হয়রানি করছেন।’ তিনি উল্লেখ করেন, পুলিশ যদি জোর করে তাঁর পিতা-মাতার কাছে তাঁকে ফেরত পাঠায়, তবে তিনি ‘আত্মহত্যা’ করতে বাধ্য হবেন। এছাড়া তাঁর আর কোনো পথ খোলা থাকবে না। সংবাদ সম্মেলনের সময় হিরা মনির স্বামী সাব্বির হোসেন ও শ্বশুর পক্ষের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)