গাংনীতে তিন নারীকে সম্মাননা প্রদান

আপলোড তারিখঃ 2021-03-14 ইং
গাংনীতে তিন নারীকে সম্মাননা প্রদান ছবির ক্যাপশন:
শিক্ষা, রাজনীতি ও কর্মসংস্থানে বিশেষ অবদান প্রতিবেদক, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে শিক্ষা, রাজনীতি ও কর্মসংস্থানে বিশেষ অবদান রাখায় তিনজন নারী নেত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এই সম্মাননা ক্রেস্ট প্রদান করে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের (অবসরপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আব্দুর রশিদ, গাংনী সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা রিজিয়া খানম, জোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদা খাতুন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন। করমদী ডিগ্রি কলেজের প্রভাষক এএম সায়েম পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিককর্মী আজিজুল হক রানু, গীতিকার শহিদুল ইসলাম শাওন। ইউনিয়ন পর্যায়ে সম্মাননা প্রাপ্ত হন নারী নেত্রী ফরিদা পারভিন, আফরোজা খাতুন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গাংনী পাইলট সরকারি উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিজিয়া খানম, রাজনীতিতে বিশেষ অবদান রাখায় নারী নেত্রী নুরজাহান বেগম ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় খুরশিদা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)