চুয়াডাঙ্গায় বিজিবির পৃথক চোরাচালান ও মাদকবিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2021-03-14 ইং
চুয়াডাঙ্গায় বিজিবির পৃথক চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিজিবির সপ্তাব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গত ৭ মার্চ থেকে গতকাল শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬- বিজিবির অধিনস্থ ঠাকুরপুর, মুন্সিপুর, বড়বলদিয়া, বারাদী, দর্শনা আইসিপি, ফুলবাড়ী, সুলতানপুর এবং বাজিতপুর বিওপি সীমান্ত এলাকায় এ সকল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ৬ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির সপ্তাব্যাপী অভিযানে দুজন আসামিকে আটকসহ ৫১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ কেজি গাঁজা, ১৬ বোতল মদ, ১৭ লিটার বাংলা মদ, হেরোইন, মোটর সাইকেল, বাইসাইকেল, মোবাইল এবং অবৈধযান আলমসাধু উদ্ধার ও জব্দ করে। যার সর্বমোট আনুমানিক মূল্য ৭ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা। আটককৃত মালিকবিহীন চোলাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। এবং মালিকসহ আটককৃত মালামাল মাদকদ্রব্য দর্শনা ও মেহেরপুর থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)