দর্শনায় পূর্বশত্রুতায় প্রায় ৬ হাজার পেঁপের চারা কর্তন

আপলোড তারিখঃ 2021-03-14 ইং
দর্শনায় পূর্বশত্রুতায় প্রায় ৬ হাজার পেঁপের চারা কর্তন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পূর্বশত্রুতায় একটি নার্সারীর প্রায় ৬ হাজার পেঁপের চারা কর্তন করার অভিযোগ উঠেছে। এতে ওই চাষির লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। এবিষয়ে দর্শনা থানায় দুজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চাষি। ঘটনাটি গত শুক্রবার দিবাগত রাতে দর্শনা পৌর এলাকার ঈশ্বচন্দ্রপুর গ্রামের নিমতলা সীমান্তের মাঠ নামক স্থানে ঘটেছে। এবিষয়ে দর্শনা থানায় ঈশ্বচন্দ্রপুর গ্রামের সইরের ছেলে চান্দু ও একই গ্রামের একার উদ্দিনের ছেলে ফিট্টুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। এবিষয়ে ভূক্তভোগী কৃষক মহিদ উদ্দিন বলেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে আমার ৬ হাজার পেঁপে গাছের চারা কর্তন করেছে এবং একটি কলা বাগানের ১২টি কলার কান্দি কেটে নিয়ে গেছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)