ঝিনাইদহে সাড়ে ১৪ কেজি রুপাসহ ফুলবাড়ীর রশিদ আটক

আপলোড তারিখঃ 2021-03-14 ইং
ঝিনাইদহে সাড়ে ১৪ কেজি রুপাসহ ফুলবাড়ীর রশিদ আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পাচারের সময় সাড়ে ১৪ কেজি রুপাসহ আব্দুর রশিদ (২৮) নামের একজন চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে ঝিনাইদহ ভেটেরিনারী কলেজের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ফুলবাড়ী মালিথাপাড়ার জামাত আলীর ছেলে। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ডিবি ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপা পাচারের খবর পেয়ে ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল। এসময় সন্দেহ হলে মোটরসাইকেল যোগে দর্শনা থেকে ফরিদপুরগামী আব্দুর রশিদের গতিরোধ করে তল্লাসী করা হয়। তল্লাশীকালে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার করা হয় সাড়ে ১৪ কেজি রূপা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)