গাংনীতে জমির বিরোধে সংঘর্ষ : ইউপি সদস্যসহ আহত ৫

আপলোড তারিখঃ 2021-03-14 ইং
গাংনীতে জমির বিরোধে সংঘর্ষ : ইউপি সদস্যসহ আহত ৫ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষের ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জমি ইজারা দেয়াকালীন সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- বেতবাড়িয়া গ্রামের ইসাহাক আলীর দুই ছেলে বাবুল আহমেদ (৪০) ও শহিদুল ইসলাম (৩৫), কাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুল ইসলাম (৩৪), বেতবাড়িয়া গ্রমের নুর বকসের ছেলে সালেহীন (৪৮), নজির আলীর ছেলে কামিরুল ইসলাম (৩৬)। আহত বাবুল আলীর চাচা বেতবাড়িয়া গ্রামের পাঞ্জাব আলী জানান, ‘বেতবাড়িয়া হাইস্কুলের নামে মাঠে ৪২ বিঘা জমি রয়েছে। ওই জমি বেতবাড়িয়া গ্রামের বিভিন্ন ব্যক্তি ইজারা নিয়ে চাষাবাদ করে আসছিলেন। কিছুদিন পূর্বে জমি ইজারার মেয়াদ শেষ হয়েছে। শনিবার দুপুরের দিকে জমি ইজারা দেয়ার জন্য বেতবাড়িয়া হাইস্কুলে মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে ডাকা হয়। এলাকাবাসীর উপস্থিতিতে স্কুলের পক্ষ থেকে প্রকাশ্যে ইজারা কার্যক্রম চলছিল। বাবুল আহমেদ সর্বোচ্চ টাকা দিয়ে জমি ইজারা গ্রহণে আগ্রহ দেখায়। এসময় সাইদুল মেম্বার ও তাঁর লোকজন বাবুল ও শহিদুলকে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন।’ এদিকে, পাল্টা অভিযোগ করে ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, ‘ইজারা চলাকালীন সময়ে বেতবাড়িয়া গ্রামের আলেহীম প্রভাব খাটাতে ইজারার সময় তাঁর লোকজনদের নিয়ে আমাকেসহ আমার লোকজনের উপর হামলা করেন।’ গাংনী থানা জানায়, ‘খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।’ এ সংবাদ লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় দুইপক্ষের লোকজনের মধ্যে মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)