ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি কোরবান আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোরবান আলী ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ার আপিল হোসেনের ছেলে। ঝিনাইদহ র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি ব্যাপারীপাড়ার স্কুলছাত্রী তানজিনা অনিকাকে বাসার সামনে থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তানজিনার স্বজনরা গত ৮ মার্চ ঝিনাইদহ সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
