চুয়াডাঙ্গায় হেলমেট পরিহিত বাইকচালকদের ফুল উপহার

আপলোড তারিখঃ 2021-03-13 ইং
চুয়াডাঙ্গায় হেলমেট পরিহিত বাইকচালকদের ফুল উপহার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ‘বাইক চালাতে হেলমেট পরি, সুস্থভাবে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গায় সচেতনতামূলক হেলমেট পরিহিত বাইকচালকদের ফুল উপহার দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে জেলা ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশকে সঙ্গে নিয়ে সংহঠনের সদস্যরা এ কার্যক্রম চালান। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের টিআই মেহেদী হাসান, টিএসআই আসাদুর রহমান, টিএসআই প্রদীপ সরকার, এটিএসআই কামাল হোসেন, সদর থানার এসআই মহব্বত প্রমুখ। সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বকুল হোসেন, সভাপতি সাইফ হোসেন, সাধারণ সম্পাদক আল রোমাজ রাজন, পৌর শাখার সভাপতি মিঠুন আহমেদ, সাধারণ সম্পাদক আল নোমান, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাধারণ সম্পাদক তুষার ইমরান, আলমডাঙ্গা উপজেলার সভাপতি ইমরান শাহ, আলো সম্পাদক শাকিব, মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক সজীব হাসান, তন্নী, বর্ষণ আলী, সানজিদা আলম রাফিদসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)